মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

আমার ভাই অপরাধ করলেও ছাড় দিবেন না আইনশৃংখলা সভায় সাংসদ আশফাক

আমার ভাই অপরাধ করলেও ছাড় দিবেন না আইনশৃংখলা সভায় সাংসদ আশফাক

নিজস্ব প্রতিনিধিঃ আমার পরিবারের কেউ বা আমার ভাই অপরাধ করলেও ছাড় দিবেন না। আমার কোনো কাছের লোক বলতে কেউ নেই। দোহার নবাবগঞ্জের সকল মানুষই আমার কাছে সমান।

সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সাথে মতবিনিময় এবং আইনশৃংখলা সভায় সকলের উদ্দেশ্যে ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এ কথা বলেন।

উপজেলা পরিষদের সভাকক্ষে নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসিফ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, পুলিশের প্রতিনিধি এস আই রাজিবুল ইসলাম, উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর প্রধান, ১৪টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানসহ নানা শ্রেণী পেশার মানুষ।

 আমার ভাই অপরাধ করলেও ছাড় দিবেন না আইনশৃংখলা সভায় সাংসদ আশফাক

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক বলেন, মাদক ভ্যবসায়ী সেবনকারী ও এদের মদদদাতারা যেন কোনো ছাড় না পায়। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে উগ্রবাদী চেতনা থেকে সাংস্কৃতিক পরিমন্ডলে প্রবেশের সুযোগ করে দিতে হবে।

খন্দকার আশফাক এসময় আরো বলেন, দোহার নবাবগঞ্জের গণমানুষের দাবি ইছামতি নদীকে খনন করে নৌ চলাচলে উপযোগী করার প্রতিশ্রুতি শীঘ্রই বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হবে। সিরাজদিখানের চিত্রকোট থেকে নবাবগঞ্জের কাশিয়াখালি বাধ পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার অংশে নদীর নাব্যতা নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননের কর্মসূচীর অংশ হিসেবে এটাই হবে আমার প্রথম উন্নয়ন কাজের সূচনা।

এ সময় তিনি আরো বলেন, দলের নাম বা এমপির নাম ভাঙ্গিয়ে সরকারী অফিস আদালতে বা থানায় কোনো প্রভাব খাটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে কাজ করবেন। কেউ প্রভাব বিস্তার করে ভয়ংভীতি দেখাতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com