শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত: প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা-দিল্লি আগের মতোই একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, “ভারত আগের মতোই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে।”

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, “ভারতের চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পের কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের কাজও পুনরায় দ্রুতই শুরু হবে।”

ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই বলে জানান প্রণয় ভার্মা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com