মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

নিজস্ব প্রতিবেদক  ঃ

সেদিন নিজের প্রভাব ও ক্ষমতা খাটিয়ে বিএনপির উপজেলা চেয়ারম্যানকে উন্নয়ন সভা করতে দেননি তিনি। এমনকি পরিষদ চত্বরে পুলিশ ও আনসার মোতায়েন করে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেন। ফ্যাসিস আওয়ামী আমলে ঢাকার নবাবগঞ্জের ইউএনও ছিলেন আলমগীর হোসেন। তিনি এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব হিসেবে আছেন।

তৎকালীন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিএনপি করার কারণে অনেকটা নিরবে এসব অনিময় ও ইএনওর দাম্ভিকতাকে মেনে নিতে হয়। তিনি অনেকটা বিধি লংঘন করেই মাসিক উন্নয়ন সভা থেকে চলে যান। জনপ্রতিনিধিরা সেদিন ওই ঘটনাকে নিন্দা জানিয়েছিলেন।

আলমগীর হোসেন বর্তমান বিএনপি সরকারের আমলে অনেকটা বহাল তবিয়তে মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করছেন। গত ২৬মার্চ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় তাকে জাতীয় স্মৃতিসৌধে দেখা গেছে প্রধানমন্ত্রীর গাড়ীর পাশে। এঘটনাকে অনেকটা স্পর্শকতার বলে মনে করছে সুধী সমাজ। সেই সময়ের একজন আওয়ামী মদদপুষ্ট কর্মকর্তা কিভাবে প্রধানমন্ত্রীর এ গুরুত্বপূর্ণ কর্মসূচীতে অংশ নেয়।

২০১৫সালের জানুযারী মাসের দিকে তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদের একটি সভায় এ ঘটনা ঘটান। যাতে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সেইদিন সভায় যোগদান করতে না পারেন। আলমগীর হোসেন সেই চেষ্টা করেছেন। শুধু সভা বানচাল করেই তিনি ক্ষ্যান্ত হননি। একজন আওয়াময়ী মন্ত্রীকে খুশি করার জন্য তৎক্ষনিক থানা পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান এনে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে পরিষদ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন বলেও অভিযোগ আছে।

সেদিন পরিস্থিতির কারণে ইউএনও আলমগীরের এহেন আচরণ ও ক্ষমতার দাপটের প্রতিবাদ করেত পারা যায়নি। আওয়ামী লীগ ক্ষতাচ্যুত হওয়ার পর ঘাপটি মেরে থাকা সেই আওয়ামী দোসর হিসেবে পরিচিত নবাবগঞ্জ উপজেলার সাবেক নিবার্হী কর্মকর্তা এবং বর্তমান মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব আলমগীর হোসেন বহাল তবিয়তে আছেন। নবাবগঞ্জবাসী সেই ঘটনার নিন্দা জানিয়ে সরকারের কাছে তার বিচার দাবি জানিয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সময়ে পরিষদের এক ভাইস চেয়ারম্যান বলেন, তার উদ্যত আচরণ, বিধি ভঙ্গ ও দাপট সেদিন আমাদেরকে শুধু কষ্ট দেয়নি। নির্বাচিত প্রতিনিধি হিসেবে সেদিন অনেকটা ভয়ে আতংকে অফিস ছাড়তে হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com