বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

আইইউবি থেকে চ্যান্সেলর স্বর্ণপদক পেলেন সাজিদ বিন মুহাম্মদ

নড়াইল প্রতিনিধি:: ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা শিক্ষার্থী হিসেবে চ্যান্সেলর স্বর্ণপদক অর্জন করেছেন সাজিদ বিন মুহাম্মদ।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ২৬তম সমাবর্তনে সেরা ফলাফল করার জন্য মেধার স্বীকৃতি হিসাবে এ স্বর্ণপদক অর্জন করেন তিনি।

এছাড়াও তার একাডেমিক সাফল্যের জন্য এ বছরের “ভ্যালেডিকটরিয়ান স্টুডেন্ট” হিসেবেও বিবেচিত হয়েছেন। নড়াইল জেলায় এই কৃতি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির বিবিএ মার্কেটিং বিভাগ থেকে ২০২৬ সেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

নিজের এই অর্জনকে সাজিদ তার জীবনের সেরা সাফল্য হিসেবে মনে করেন। তিনি বলেন, আমি কৃতজ্ঞ আমার সকল শিক্ষক, বন্ধু, সহপাঠী ও অভিভাবকদের সকলের প্রতি, যারা আমার এই পথচলায় স্বার্থহীনভাবে সহায়তা করেছেন। ভবিষ্যতে দেশ গড়া ও উন্নত জীবনের লক্ষ্যে সকলের কাছে দোয়া প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com