বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু
বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন।
বিকেলে শ্রীনগর ব্রজেরপাড়া পুজামন্ডব পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম মানব কল্যাণের জন্য, ধর্মভীরু মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়েছেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য নিবেদীত ভাবে কাজ করে যাচ্ছেন। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে নৌকা মার্কার কোন বিকল্প নেই। এর আগে তিনি শ্রীনগর উপজেলার রাঢীখালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হারুণ-উর-রশিদ, শেখ মোঃ আলমগীর, মুনছুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ মৃধা জীবন, জিএস নাজির, কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য শেখ মোঃ জাকির হোসেন, মফিজুল মাষ্টার, আকাতারুজ্জামান জয়, গৌরাঙ্গ মাষ্টার, জিএম শাহ আলম, রিয়াজুল হক, কামাল মেম্বার, সুখন চৌধুরী, সাইফুল ইসলাম দিপু, উৎপল আহমেদ পল, শাহজাহান চিশতী প্রমুখ।