বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

অভিনব কায়দায় দোকান থেকে তুলে নিয়ে মারপিট, আটক ২

নিজস্ব প্রতিবেদক:: দেকানে বসে বই গোছাতে ব্যস্ত ছিলো খোকন। আকস্মিক ২/৩ জন যুবক এসে দোকানে প্রবেশ করে জোরপূর্বক টেনে হেঁচড়ে দোকান থেকে তুলে নিয়ে যায় তাকে।

ঢাকার দোহার উপজেলা সদর কলেজ মার্কেটে আজ বিকেল সাড়ে তিনটায় এঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে সারা দোহারে আলোড়ন সৃষ্টি হয়। পরে স্থানীয় এমপির নির্দেশে দোহার থানা পুলিশ ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার দুপুর গড়িয়ে বিকেল। এসময় দোহার উপজেলা সদরের জয়পাড়া কলেজ মার্কেটে দোহার লাইব্রেরীতে বসে বই সাজানোর কাজে ব্যস্ত খোকন নামে একজন কর্মচারি। হঠাৎ দোকানে ঢুকে ২/৩ জন তাঁকে বের হতে বলে। এসময় সে বের না হলে দোকান থেকে তুলে নিয়ে মারপিট করতে থাকে ওই যুবকেরা। ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা গোপনে ভিডিও ধারণ করে। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটি ঢাকা-১ আসনের এমপি খন্দকার আবু আশফাকের নজরে এলে তিনি দোহার থানার ওসিকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এসময় পুলিশের একাধিক টিম কয়েকটি রাস্তায় ব্যারিকেট দিয়ে জিহাদ হোসেন ও সামির হোসেন নামে দুই যুবককে আটক করে। এরা দু’জনেই দোহারের বানাঘাটা এলাকার বাসিন্দা। আহত খোকনকে উদ্ধার করে পুলিশ দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ হামলাকারী দুই যুবককে আটক করেছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এমপি স্যারের নির্দেশনা মব সৃষ্টিকারী অপরাধী যেই হোক তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com