বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্বে এলেন যারা সৌদিতে দূর্ঘটনায় দোহারের যুবকের মৃত্যু লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ

অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। চলমান অচলাবস্থা নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২১ জুন) এক জরুরি একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্ত জানায়। একইসঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

পাঁচদফা দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। শুক্রবার শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও মিলন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসব দাবিগুলোর মধ্যে রয়েছে- জরাজীর্ণ ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণে দ্রুত বাজেট পাস, নতুন আবাসন নির্মাণের আগ পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা, বিকল্প আবাসনের জন্য পৃথক বাজেট ও দ্রুত বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা ও ক্লাস কার্যক্রম অন্যত্র স্থানান্তর এবং নতুন ভবন নির্মাণে বাজেট পাস ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবিগুলো মানা না হলে তারা নিজেরাই একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবেন। তবে তার আগেই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কলেজ বন্ধের ঘোষণা এলো।

এর আগে শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কলেজের মিলন চত্বরে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় প্রহসন মানি না, মানবো না, আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থী মাহবুব মোর্শেদ সিয়াম বলেন, আমরা আসলে মৃত্যুঝুঁকিতে আছি, দুই-এক সেকেন্ডের ব্যবধানে জীবন বেঁচে যাচ্ছে। যেমন আমি যেখানে অবস্থান করছি বা দাঁড়িয়ে আছি, এখান থেকে সরে যাওয়ার দুই-এক সেকেন্ডের মধ্যে ওপর থেকে পলেস্তারা, রড, ইট খুলে পড়ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com