রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় : সামিরা খান

বিনোদন ডেস্ক:: বর্তমান সময়ের একজন আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরে দর্শকের মন কেড়েছেন। কিন্তু মাঝে মাঝেই নানা বিতর্ক তৈরি হয় এই অভিনেত্রীকে ঘিরে; কখনো নেচে, কিংবা কখনো বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে হন সমালোচনার শিকার।

সামাজিক মাধ্যমে বেশ সরব সামিরা খান মাহি। প্রায়ই ভক্তদের কাছে নিজেকে মেলে ধরেন নানা রূপে, প্রকাশ করেন নানা আবেগ। এরই মধ্যে তার একটি পোস্টে এমনই কিছু প্রকাশ পেল; আর সেখানে উঠে এসেছে ‘ভালোবাসা’র এক অনন্য সংজ্ঞা।

সম্প্রতি সামিরা খান মাহি এক ফেসবুক পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে এই অভিনেত্রী লেখেন, ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, এটা একটুখানি ভরসা, যেখানে ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায় নীরবে।

সম্প্রতি রাতারগুল সোয়াম্প ফরেস্টে বেড়াতে যান মাহি। সেখান থেকে চাষিদের ‘মাথাল’ মাথায় দিয়ে সেই স্থানটি উপভোগ করতে দেখা যায় তাকে। তারই কিছু ছবি প্রকাশ করে ক্যাপশনে কথাগুলো লেখেন মাহি।

মাহির এই ছবি ও পোস্ট মুহূর্তেই মন কেড়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পোস্টটিতে নানা ধরনের রিঅ্যাকশন দেওয়ার পাশাপাশি মন্তব্য করছেন নেটিজেনরা; সেখানে অনেককেই জবাব দিয়েছেন অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com