রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

ভালুকায় জমি দখল ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ

ভালুকায় জমি দখল ও খেতের ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় জমি দখল ও খেতের আমন ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গোবদিয়া গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ তাহের আলীসহ (৪৫) ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ তাহের আলী উপজেলার মল্লিকবাড়ী মৌজার ৩৩৬ দাগের ১০৫ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে ওই সম্পত্তিতে আমন ধান চাষাবাদ করে আসছিলেন। ওই সম্পত্তি মৃত নুর হোসেনের ছেলে সেলিম মিয়া (৩৫), মোঃ সিরাজ (৪০), মোঃ ওসমান (৬০), মোঃ সেলিম মিয়ার স্ত্রী মোছাঃ ইসমত আরা (৩০) ও ছেলে মোঃ জিসান (১৮) অবৈধভাবে জোরপূর্বক জবরদখল করার বিভিন্ন পায়তারা করতেছে। প্রতিবাদ করলে তারা খুন জখমের হুমকি দেয়।

গত ১৫ নভেম্বর (শুক্রবার) আনুমানিক সাড়ে ১১ টার সময় অভিযুক্ত ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন ওই জমিতে রোপন করা আনুমানিক ২০ মন আমন ধান কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম মুঠোফোনে জানান, আমি আমার ক্ষেতের ধান কেটেছি অন্য কারো ধান কাটিনি অভিযোগ যে কেহ দিতে পারে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com