বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্বে এলেন যারা সৌদিতে দূর্ঘটনায় দোহারের যুবকের মৃত্যু লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ

পিএসসির সদস্য পদে নিয়োগ পেল সাবেক অতিরিক্ত আইজিপি মুনির হোসেন

পিএসসির সদস্য পদে নিয়োগ পেল সাবেক অতিরিক্ত আইজিপি মুনির হোসেন

মো: নাসির খান, শরীয়তপুর থেকে:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ১৩৮(১) প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে সাবেক অতিরিক্ত আইজিপি মো: মুনির হোসেন-কে নিয়োগ প্রদান করেছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) গণপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদিশক নিয়োগ শাখা’র উপ সচিব আবুল হায়াত মো: রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে’র দক্ষ-কর্মঠ, সৎ ও যোগ্যতা সম্পন্ন সাবেক সফল অতিঃ আইজিপি মো: মুনির হোসেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের ঐতিহ্যবাহী বকাউল পরিবারের আলোকিত সন্তান।

তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ সার্ভিসে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে নেত্রকোনা ও সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে তিনি ঢাকা ও চট্টগ্রাম জেলায় মেট্রোপলিটন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন ও সিআইডিতে বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কসবা ও পূর্ব তিমিরে দায়িত্ব পালন করেছেন তিনি।

মো: মুনির হোসেন দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াতে পুলিশ তদন্তের ওপর বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভারত, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, ফ্রান্স, ইতালি, পূর্ব তিমির ও কসভোতে প্রশিক্ষণ, চাকরি ও অন্যান্য প্রয়োজনে ভ্রমণ করেন তিনি।

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য মো: মুনির হোসেন দায়িত্বভার গ্রহনের তারিখ হতে ৫ (পাঁচ) বছর পর্যন্ত বহাল থাকবেন।

নবাগত পিএসসি’র সদস্য মো: মুনির হোসেন দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্যে তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের নিমিত্তে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com