শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল দেশে ফিরেছে

কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে নামার পর বাংলাদেশের ফুটবলাররা। 

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: নেপালে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে দেশটির সরকারবিরোধী আন্দোলনে হোটেল বন্দি হয়ে পড়ে বাংলাদেশ ফুটবল দল। প্রায় তিন দিন আটকে থাকার পর আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে চারটায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখেন জামাল ভূঁইয়ারা।

একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ-নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে নেপালে যাওয়া গণমাধ্যমকর্মীরাও।

এর আগে আজ সকালে কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেল থেকে বের হয়ে স্থানীয় সময় পৌনে ৯টায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। পরে সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে বেলা ২টা ৫৫ মিনিটে দেশের বিমান ধরেন ফুটবলাররা।

উল্লেখ্য, দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। গত শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে গত মঙ্গলবার নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি নেপালের সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয়।ওইদিনই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে খেলোয়াড়রা বাধ্য হয়ে কাঠমান্ডুর হোটেলে অবস্থান করতে থাকেন। গত দুই দিন হোটেলেই বন্দী অবস্থায় সময় কাটাতে হয় জামালদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com