মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাক চাপায় নিহত ১

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় আতাউর রহমান ননী মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে দিগপাইত উপশহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান ননী মিয়া দিগপাইত এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ কেনার জন্য দিগপাইত উপশহরে যান ননী মিয়া। মাছ বাজারে যেতে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় জামালপুরগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ননী মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় আহত হয় হাফেজ উদ্দিন নামে এক ভ্যান চালক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com