শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন আনছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক:: চলতি বছরে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছিল মোবাইল ফোন নির্মাতা জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাং। দক্ষিণ কোরীয় এ প্রতিষ্ঠান নতুন নতুন ফোন আনার ব্যাপারে সর্বদা সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার চেষ্টা করে। কিন্তু তার আগেই ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এক্স ভাঁজ করার সুবিধাযুক্ত স্যামসাংয়ের ফোনের ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

স্মার্টফোনের জগতে এ ফোন বিপ্লব ঘটাবে বলে স্যামসাং জানিয়েছে। স্যামসাংয়ের নতুন এ ফোনে ভাঁজের সুবিধা থাকলেও তা ট্যাবলেটের চেয়ে দ্বিগুণ আকারের হবে। সিইসি ২০১৮ সম্মেলনে কোরীয় এ কোম্পানি এসব তথ্য প্রকাশ করেছে।

সিঙ্গেল অ্যামোলড স্ক্রিনের এ ফোনের ডিজাইন হবে অত্যন্ত নমনীয় ধাঁচের। ভাঁজ করার সময় ফোনের ডিসপ্লে আড়াআড়িভাবে ৫ ইঞ্চি হবে। এতে থাকবে কিউএসডি ২৫৬০ ও ১৪৪০ পি রেস্যুলেশন। তবে ভাঁজহীন অবস্থায় ফোনের আকার হবে ৮ ইঞ্চি। ফোন এবং ট্যাবলেট উভয় ধরনে এইচডিআর ১০ টেকনোলজি সমর্থন করবে।

ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এক্স কেভলার নামের একটি স্বতন্ত্র নমনীয় উপাদানে গঠিত; যা কোনো ধরনের জটিলতা ছাড়াই ফোনটিকে ভাঁজ করতে সহায়তা করবে। স্যামসাংয়ের এ গ্যালাক্সি এক্স ফোনের পেছনে একক ক্যামেরার পাশাপাশি সামনে থাকবে দুটি ক্যামেরা।

ফোনের পেছনে সেন্সর এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। এছাড়া সামনে থাকবে একটি স্পিকার ও আরো কয়েকটি সেন্সর।

স্যামসাংয়ের নতুন এ ফোন নিয়ে গুঞ্জন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লেও এটি ঠিক কখন বাজারে আসবে এবং মূল্য কত হবে তা এখনো জানা যায়নি। তবে স্মার্টফোনের জগতে আলোড়ন সৃষ্টির অপেক্ষায় থাকা স্যামসাংয়ের গ্যালাক্সি এক্স এ ফোনের মূল্য যে বেশ ব্যয়বহুল হবে তা বলাই যায়। আগামী বছরের প্রথমার্ধ্বে ফোনটি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : টেকগেনাইজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com