শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

৯৭তম অস্কারের পুরস্কার যাদের হাতে উঠল

৯৭তম অস্কারের পুরস্কার যাদের হাতে উঠল

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। কোন বিভাগে কে পুরস্কার পাবেন, তা নিয়ে চলছে জল্পনা।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয়েছে।

এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক ছবি প্রতিযোগিতায় জায়গা করে নেয়। সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে এমিলিয়া পেরেজ।

৯৭তম অস্কারের প্রথম পুরস্কার জিতে নিয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

‘এমিলিয়া পেরেজ’ ছবিতে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে উৎসর্গ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জো সালদানা। এর অবদানের জন্য মা এবং বোনকে উৎসর্গ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা ছবিতে কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় পেলেন।

এ ছাড়া সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

এদিকে, অস্কারের জন্য সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেজ’। ছবিটির ‘এল মাল’ গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com