শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: উত্তর ও মধ্যাঞ্চলের বেশির ভাগ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এতে বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় জবুথবু জীবন। হাড়কাঁপানো শীতের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

আবহাওয়া অফিস বলছে, নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমেছে।

জানা গেছে, বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত তিন দিন ধরে তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। যা পূর্ব দিকে মৌলভীবাজার পর্যন্ত বিস্তৃত। শৈতপ্রবাহের কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

এসব জেলায় ৬ থেকে ১০ ডিগ্রির ঘরে উঠা-নামা করছে দিনের তাপমাত্রা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com