শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৯ দিন

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৯ দিন

দিনাজপুর প্রতিনিধি, একুশের কণ্ঠ:: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের সঙ্গে আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। ৬ এপ্রিল রবিবার থেকে আবার আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com