সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রলির ধাক্কায় জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ এপ্রিল) বিকালে ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের জোসনার বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত জয়নাল আবেদীন গোতামারী এলাকার আলী শেখের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন ওই এলাকা দিয়ে বাই-সাইকেলে যাচ্ছিল। এ সময় পিছন থেকে একটি ট্রলি তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক জয়নাল আবেদীনকে মৃত্যু বলে ঘোষনা করেন।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেন, ঘাতক ট্রলিটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে