শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

হাতীবান্ধায় ট্রেনে কাটা পরে মধ্য বয়সী এক নারীর মৃত্যু

হাতীবান্ধায় ট্রেনে কাটা পরে মধ্য বয়সী এক নারীর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সাহিদা বেগম (৫০) নামে এক মানুষিক ভারসাম্যহীন মধ্য বয়সী নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার মধ্য গড্ডিমারী শস্য গুদাম এলাকায় ট্রেন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহিদা বেগম উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার মৃত ফজল হকের মেয়ে এবং প্রথম স্বামী রজব আলীর স্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সাহিদা বেগম একজন স্বামী পরিত্যাক্তা ও মানুষিক ভারসাম্যহীন নারী ছিলেন। প্রথম স্বামী ডিভোর্স দেয়ার পর সে আবার একজনকে বিয়ে করে। আগের ঘরে তার একটা পুত্র সন্তানও আছে। বর্তমানে তার ছেলে ঢাকায় চাকুরী করার সুবাদে ঢাকায় থাকেন। মায়ের খোঁজ খবর নেন না। দ্বিতীয় বিয়ের কিছুদিন পর সাহিদার সেই স্বামীও তাকে ডিভোর্স দেয়। এই আঘাত সহ্য করতে না পেরে সে মানুষিকভাবে অসুস্থ হয়ে মানুষিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সাহিদা। ঘটনার দিন বিকেলে সে ট্রেন লাইনের পাশ দিয়ে হেটে সম্ভবত বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী কমিউটার ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। ট্রেনটি তার কাছাকাছি এলে ঠিক সেই সময় সে ট্রেন লাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেন লাইন পার হওয়ার সময় সাহিদা ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবি জানান, স্থানীয়দের নিকট থেকে ট্রেনে কাটা পরে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। পরের জিআরপি থানায় খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যান এবং আইনী ব্যবস্থা নেন।

লালমনিরহাট জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাসান জানান, ঘটনার পর পরই থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে আসতে চাইলে এলাকাবাসী বাঁধা দেয়। পরে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সুপারিশে ইউডি মামলা দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই নারী একজন মানুষিক ভারসাম্যহীন নারী ছিলেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com