শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

হরিণাকুন্ডুতে এক কৃষকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের হরিণাকুন্ডুর চরপাড়া গ্রাম থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ বাড়ির ঘরের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নুদ্দিন মালিথা (৬০) ওই গ্রামের মৃত সবেদ আলী মালিথার ছেলে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জয়নুদ্দিন প্রতিদিনের মতো গতরাতেও নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। সোমবার ভোররাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ডাকতে গেলে তার কোন সারা না পেয়ে চিৎকার করে। এসময় বাড়ির পাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা খবর দিলে সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর কারন জানা যাবে বলেও পুলিশ জানান। এ ঘটনায় নিহতের স্ত্রী আবেদা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com