শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক হলেন ডা: রাশেদা সুলতানা

ঝিনাইদহ প্রতিনিধি॥

পদোন্নতি পেয়ে স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালকের দ্বায়িত্ব পেলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি আদেশে পদোন্নতি লাভ করে রোববার তিনি খুলনায় যোগদান করেন।

এর আগে ঝিনাইদহের সিভিল সার্জন হিসেবে সততার সাথে দ্বায়িত্ব পালন করেন।

ঝিনাইদহ শহরের খন্দকার পাড়ার বাসিন্দা এই কৃতি সন্তান ১৯৯১ সালে বিসিএস (স্বাস্থ্য) এর মাধ্যমে স্বাস্থ্য বিভাগে যোগদান করেন। এরপর সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুরে সুনামের সাথে তার দ্বায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঝিনাইদহের সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। ডা: রাশেদা সুলতানার এই পদোন্নতীতে খুশি ঝিনাইদবাসী। জেলার নানা শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে খুলনা বিভাগের স্বাস্থ্য খাত সেবায় আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করেছেন।

উল্লেখ্য, এর আগে ডা: রাশেদা সুলতানা উপ-পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com