বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি:: সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।

বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক ১১১ নম্বর বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল জানিয়েছেন।

নিহতরা হলেন-ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তার স্ত্রী মালু বেগম (৭৬)। গৃহকর্মীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিসি (উত্তর) সাইফুল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে বিস্তারিত বলা যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com