বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি:: নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলামের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাইওয়ের পাটধারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইউপি সদস্য ফরিদুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সিংড়া উপজেলার বামিহাল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলে আসছিল। তার একটি গ্রুপের নেতৃত্ব দিতেন ইউপি সদস্য ফরিদুল ইসলাম। প্রায় দুই দশকের বেশি সময় ধরে দুই পক্ষের চলা সংঘর্ষে প্রায় ১২ জন নিহত হয়েছেন। সম্প্রতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার পর বামিহাল গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ে। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন ফরিদুল ইসলাম। পাশাপাশি তিনি ওই দুইজন নিহতের ঘটনায় আসামি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com