বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সাব-রেজিস্ট্রার সংকটে আড়াইহাজার!

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥ নারায়ণগঞ্জে’র আড়াইহাজার উপজেলায় সাব-রেজিস্ট্রার সংকটে জমি কেনাবেচার চরম ভোগান্তিতে পরেছেন ক্রেতা বিক্রেতারা। সময়মত দলিল রেজিস্ট্রি করতে না পারায় ক্ষতিগ্রস্থ হচ্ছে ভূক্তভোগীরা। সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের টাকার রাজস্ব থেকে।

জানা গেছে, ভয়ভীতির কারনে সাব-রেজিষ্টার এখানে আসছে না। ক্ষমতাসীন দলের পরিচয়ধারী কিছু দলিল লিখকের হুমকি ধামকির কারণে ইতিপূর্বে সাব রেজিস্ট্রার সৈয়দ নজরুল, গোলাম মাহবুব, রায়হান মন্ডল, কাউসার শেখ এখান থেকে চলে যান। মিজানুর রহমান নামের এক সাব রেজিস্ট্রার এখানে যোগদানের মাত্র দুই সাপ্তাহের ব্যবদানে এখান থেকে চলে যান। গত বিশ দিনের মধ্যে মাত্র চার দিন অফিস করে সাব রেজিস্ট্রার রেজাউল করিম বকশি চলে গেছেন।

গত বুধবার (১১ এপ্রিল) সহিদুল ইসলাম খন্ড কালীন সাব রেজিস্ট্রার হিসেবে যোগ দান করেন তিনি বা কতদিন থাকেন তার কোন নিশ্চয়তা নেই। বার বার সাব-রেজিস্ট্রার পরিবর্তনের কারনে অফিসের দিন দিন ভোগান্তি বেড়েই চলছে।

নাম প্রকাশ না করার শর্তে সাব রেজিস্ট্রার অফিসের এক কর্মচারী জানায়, স্থানীয় ক্ষমাতাসীন দলের পরিচয়ধারী কিছু দলিল লেখক প্রতিনিয়তই সাব রেস্ট্রিারকে চাপে রেখে অবৈধ কাজ করানোর চেষ্টা করেছেন। তাদের কথা মত কাজ না হলে সাব রেজিস্ট্রারের সাথে নানা ভাবে হয়রানীমূলক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে তারা। এর কারনে দলিল লেখক ও সাব-রেজিস্ট্রার অফিসে কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে। একটি প্রভাবশালী মহলের নির্দেশে দীর্ঘদিন উপজেলার ১৩টি মৌজার দলিল করায় বাধা ছিল। বাধা উপেক্ষা করে এক দলিল লিখক দলিল সম্পাদন করায় তার ওপর হামলা করে একটি সন্ত্রাসী বাহিনী। এমনকি দলিল লেখক নামধারী ক্ষমতাসীন দলের স্থানীয় একটি চক্র নানা ভয়ভীতি দেখিয়ে ক” তফসিলের জমির জোরপূর্বক সাব-রেজিস্ট্রার দিয়ে রেজিস্ট্রি করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে আঙ্গল ফুলে কলাগাছ হয়েছে এ চক্রের সদস্য দলিল লেখক নুরুল আমিন, কাজল ও ফয়সাল। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক মুঠোফোনে জানান ক্ষমতাশীন দলের নেতা ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমীনের সহযোগীতায় দলিল লেখক নামধারী সাজ্জাদ পারভেজ. জাকারিয়া ইকবাল, কাজল ঢালী ও ফয়সাল নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে সরকারের খাস জমি রেজিস্ট্রি করতে সাব-রেজিস্ট্রারকে বাধ্য করেছেন। এ অনৈতিক কাজের জন্য সাবেক সাব-রেজিস্ট্রার ও এসোসিয়শনের মহাসচিব কাউসার শেখ দলিল লিখক নুরুল আমীনকে তিন মাসের জন্য সাময়িক বহিস্কার করেন।

এ বিষয়ে জেলা রেজিস্ট্রার সাবিকুন্নাহার জানান, আড়াইহাজার সাব-রেজিস্ট্রি অফিসে এক অশান্ত পরিবেশ বিরাজ করছে তা শান্ত করার চেষ্টা চলছে। এ বিষয়টি আইন মন্ত্রনালয় সহ উর্ধতন কর্তিপক্ষের নজরে রয়েছে। দোষিদের বিরুদ্ধে কোন বেবস্থা নেয়া হবে কি না এ প্রশ্নের জবাব তিনি কৌশলে এরিয়ে যান। সাব-রেজিস্ট্রার অফিস সম্পর্কে কোন রিপের্ট না লিখারও অনুরোধ করেন তিনি। এর কারন যানতে চাইলে তিনি বলেন আড়াইহাজারে কোন সাব রেজিস্ট্রার আসতে চান না। পত্র-পত্রিকায় লেখা-লেখি হলে সমস্যা আরো বেড়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com