শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সাপাহারে বিএনপির যুবদলের সভাপতি সহ আটক ৭

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥
নওগাঁর সাপাহারে নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি সাপাহার উপজেলা বিএনপির যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সহ ওয়ারেন্ট ভূক্ত ৭ জনকে আটক করেছে সাপাহার থানা পুলিশ।

জানা গেছে, পূর্বের নাশকতা মামলায় জেলা যুবদলের সহ-সভাপতি ও সাপাহার উপজেলার বর্তমান সভাপতি শফিকুল ইসলামকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টায় নিশ্চিন্তপুর বাজার এলাকা হতে আটক করা হয়েছে এবং অপরদিকে উপজেলার পাতাড়ী ইউনিয়ন হতে ৭ জন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে জিআর ৭/১০ মামলায় আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ফজলুর রহমান এর পুত্র নজরুল ইসলাম, ফরিজ, এসরাফিল ও তার ছেলে মোজাম্মেল এবং একলাস ও তার ছেলে আব্দুস সাত্তার।

আটকের বিষয়টি সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ্ নিশ্চিত করেছেন এবং তাদেরকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।

যুবদলের নওগাঁ জেলা সহ-সভাপতি ও সাপাহার উপজেলা যুবদলের সভাপতি আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী, জেলা যুবদলের সভাপতি বায়োজিত হোসেন পলাশ, সম্পাদক খাইরুল গোল্ডেন উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল সহ উপজেলা বিএনপির সকল নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com