শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলা ও পুরস্কার বিতরণ

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ও বাংলাদেশের ইতিহাস জানতে “হাতে তালি পায়ে বল,ফুটবল ফুটবল” এই স্লোগানে নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সহ সভাপতি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম,সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ। খেলায় সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোলে উত্তর কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়,এবং গোয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা দল ২-০গোলে কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলায় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সন্ধ্যায় অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com