শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সাপাহারে ধানক্ষেত থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল ও আশড়ন্দ বাজার এলাকার মধ্যেবর্তী স্থানের একটি ধান ক্ষেত থেকে শুক্রবার রাতে ৪ ফুট দৈঘ্যের একটি বিষধর রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। ফেস বুকের মাধ্যমে ছবি দেখে সাপের আরেক নাম চন্দ্র বোড়া বলে সনাক্ত করেছেন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্যা রেজাউল করিম।

জানা গেছে, ওই গ্রামের এক কৃষক ধানক্ষেতে সেচ কাজের জন্য গেলে তিনি প্রথম সাপটি দেখতে পান। তিনি সাপটি দেখতে পেয়ে জবই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যদের জানালে সংগঠনের সদস্যরা গিয়ে বিস্তা দিয়ে সাপটি ধরে একটি কলসের মধ্যে রেখে দেন।

জবই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সভাপতি সোহানুর রহমান তিনি জানান, আমি সাপের ছবি তুলে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্যা রেজাউল করিম স্যারের কাছে পাঠিয়েছিলাম। তিনি নিশ্চিত করে জানিয়েছেন, এই সাপটি খুবই বিষাক্ত সাপ যার নাম রাসেল ভাইপার।

জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্যা রেজাউল করিম এর সাথে কথা হলে তিনি জানান আমি সাপের ছবিটি দেখেছি সাপটির নাম রাসেল ভাইপার এবং এর আগেও এ জাতীয় সাপ ধরা পড়েছে এ সাপটি খুবই বিষাক্ত সাধারনত বরেন্দ্র অঞ্চলে এ সাপের বিস্তার দেখা গেছে। রাজশাহী অঞ্চলে দিন দিন এর বিস্তার বাড়ছে। এবং এ সাপ যাকে ছোবল মারে তার মৃত্যু হয়।

সাপটি সংরক্ষণ বা অবমুক্তর বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান সাপটি উদ্ধারের বিষয়টি আমি শুনেছি এবং আমি রবিবার উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে যোগাযোগ করে ফার্য়ার সার্ভিসের র্কীদের নিয়ে পাশ্ববর্তী উপজেলা জাতীয় উদ্যান আলতাদিঘী বা যেখানে জনবসতি নেই এমন বনে অবমুক্ত করব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com