শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

সদরপুরে নদী থেকে বালু তোলায় যুবকের কারাদন্ড

সদরপুরে নদ থেকে বালু তোলায় যুবকের কারাদন্ড

সাব্বির হাসান, সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খা নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলার দায়ে রাজীব(২৫) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেল চারটার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের মোল্যাকান্দি গ্রামের নদ পাড়ে অবৈধভাবে নদী থেকে বালু তোলার সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে সদরপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবানা তানজিন। অভিযানে মাটি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করে ড্রেজার চালক রাজীবকে আটক করা হয়। ওই সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৩০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের নির্বাহী হাকিম রুবানা তানজিন। আদালতে সহযোগীতা করে সদরপুর থানা পুলিশের সদস্যরা।

আটককৃত রাজীব পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র। আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের সাথে যুক্তকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবানা তানজিন জানান, নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ফসলী জমি হুমকির মুখে পড়ছে। এদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com