মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

শ্রীনগরে ভূমি অফিসের সহকারীর স্ত্রীর আত্মহত্যা

এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীনগরে ইউনিয়ন ভূমি অফিসের এক সহকারীর স্ত্রী কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশ জাকারিয়া বুলবুল নামের ওই ভূমি কর্মকর্তাকে আটক করলেও পরে ছেড়ে দেয় এবং লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে। ২৭ জানুয়ারী শনিবার রাত দশটার দিকে পারিবারিক কলহের জের ধরে ফারজানা আক্তার পপি (২১) নামে ওই গৃহবধু গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে ফ্ল্যাটেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাগ্যকূল ভূমি অফিসের সহকারী জাকারিয়া বুলবুল তার স্ত্রী ফারজানা আক্তার পপি বালাশুর রশিদ মার্কেটের চার তলার একটি ফ্ল্যাটে দেড় মাস আগে ভাড়া নেন। মুন্সীগঞ্জ শহর এলাকার বুলবুলের সাথে দুই বছর আগে নারায়নগঞ্জের নতুন কোটবাড়ি এলাকার ফারজানা আক্তার পপির বিয়ে হয়। তাদের সংসারে ১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। শ্রীনগর থানার এসআই আনিসুর রহমান জানান, নিহতের ভাই আঃ সহিদ বাদী হয়ে শ্রীনগর থানায় ইউডি মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com