শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

বুধবার সকালে শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দেবতলা গ্রামের সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান পান্না খান ও জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন মালিতা সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। ৩ দিন আগে পার্শবর্তী জামসেদপুর গ্রামে দু’পক্ষের সমর্থকদের মাঝে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয়গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সোহরাব মালিতা, আয়ুব মালিতা, কুদ্দুস মালিতা, লুৎফর মালিতা, সাজ্জাদ হোসেন, টুকুন ও রেজাউল ইসলাম কটাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা, ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, দেবতলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com