শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

শিশুটি আলোর মুখ দেখলেও মারা গেলেন মা!

ঝিনাইদহ প্রতিনিধি॥

সদ্য ভূমিষ্ট, ফুটফুটে নবজাতক। পৃথিবীর আলো দেখলেও সে তার মাকে আর কখনো দেখতে পাবে না। কারণ, চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে তার মায়ের মৃত্যু হয়েছে। কালীগঞ্জ শহরের ধানহাটায় ইসলামিয়া প্রাইভেট হাসপাতালে শনিবার রাতে এ ঘটনা ঘটে। ওই প্রসূতি সোনালী খাতুনের (২১) সিজারিয়ান করেন হাসপাতালের ডা. প্রফুল্ল কুমার মজুমদার। ঘটনার পরপরই নিহতের স্বজনদের তোপে ক্লিনিক মালিক সুমন ও ডা. প্রফুল্ল গা ঢাকা দিয়েছেন।

নিহতের স্বামী খয়েরতলা গ্রামের হাসান আলী জানান, প্রসব বেদনা উঠলে স্ত্রীকে শনিবার সন্ধ্যায় শহরের নিমতলা বাসস্ট্যান্ডের ইসলামী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। রাত ৯টার দিকে সিজার করেন ডাক্তার প্রফুল্ল কুমার মজুমদার। পরে ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতক আমাদের কাছে দিয়ে প্রসূতির মৃত্যুর বিষয়টি চেপে যান। শুধু বলেন, প্রসূতির অবস্থা খারাপ। এজন্য এক ঘণ্টা অপারেশন থিয়েটারে রাখতে হবে।

তিনি জানান, এরই মধ্যে ক্লিনিক কর্তৃপক্ষ স্বজনদের না জানিয়ে আধা-ঘণ্টার মধ্যে একটি অ্যাম্বুলেন্স এনে ‘মৃত’ মা এবং স্বজনদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করে। যশোর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই এই প্রসূতির মৃত্যু হয়েছে।

হাসান আলী বলেন, ‘আমার স্ত্রীকে ডাক্তার প্রতাপ সিজার করবেন বলে কথা হয়েছিল। কিন্তু, ক্লিনিক কর্তৃপক্ষ তাদের ইচ্ছেমতো প্রফুল্লকে দিয়ে করেছেন। এতে অপারেশন থিয়েটারেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।’

অভিযোগের বিষয়ে ইসলামীয়া প্রাইভেট হাসপাতালের মালিক সুমনের ব্যক্তিগত নন্বর ও ডাক্তার প্রফুল্ল মজুমদারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ তারা পাননি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com