শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

শরীয়তপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৮টি ড্রেজার জব্দ

শরীয়তপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৮টি ড্রেজার জব্দ

মো: নাসির খান, শরীয়তপুর থেকে:: শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ কোটি টাকা মূল্যের ৮টি ড্রেজার (কাটার) জব্দ করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকালে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পদ্মা নদী রক্ষাবাঁধের বামতীর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ড্রেজার (কাটার) মেশিন জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে ড্রেজারে থাকা শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পদ্মা নদীর নড়িয়ার বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয়দের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮টি ড্রেজার জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, জেলা ম্যাজিস্ট্রেট, থানার ওসি ও নৌ-পুলিশের সহযোগিতায় আমরা অভিযান চালিয়ে আটটি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি। তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com