শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা যান তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সোহান পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। গত শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বের হয়ে স্থানীয়রা রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পরে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com