শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

শরীয়তপুরের ভেদরগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরের ভেদরগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা বেগম (৫৫) বাড়িজঙ্গল গ্রামের মান্নান গাজীর স্ত্রী। মুক্তার এক ছেলে বিদেশে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা বেগমকে ঘরে একা রেখে তারাবির নামাজ আদায় করতে যান তাঁর স্বামী মান্নান গাজী। নামাজ আদায় করে ঘরে ফিরে দেখেন মুক্তার নিথর মরদেহ রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসেন। ঘটনার বিষয়ে তদন্ত করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট (সিএসইউ)।

বাড়িজঙ্গল গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদের মাইকে মাইকিং করা হচ্ছিল। তখন মাইকের আওয়াজ শুনে ঘটনাস্থলে আসি। এসে দেখি মুক্তার রক্তাক্ত দেহ নিথর অবস্থায় খাটের ওপর পড়ে আছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ওই নারীর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঘটেছে। পুলিশ মরদেহের সুরতহালের কাজ করছে। আর ঘটনার বিষয়ে তদন্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসেছে ও ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com