শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১জনকে পুশইন করলো বিএসএফ

লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১জনকে পুশইন করলো বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধনলসূতী গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে বুধবার (২১ মে) গভীর রাতে ৭ নারী ও ৪ শিশুকে পুশইন করেছে বিএসএফ। বর্তমানে ওই ১১ জনকে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৬১, বিজিবি।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সীমান্ত পেরিয়ে আসা ১১ জন পুলিশের হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছে, ধনলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেটে আসতে দেখে তারা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে ৬১ বিজিবির অধীন ধনলসূতি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), মিজানুর রহমান বলেন, বিজিবি ১১ জনকে বিজিবি আমাদের নিকট হস্তান্তর করেছে। এদের মধ্যে ৭ নারী ও ৪ জন শিশু রয়েছে। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলো। ওই ১১ জনের বিষয়ে সার্বিক তথ্য বের করতে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com