শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওহিদুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাউড়া ইউনিয়নের ডাংঙ্গাটারী সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত ওহিদুল রংপুর একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। সে স্থানীয়ভাবে চোরকারবারী হিসেবে পরিচিত। ওহিদুল বাউড়া ইউনিয়নের ডাংঙ্গাটারী এলাকার নুরুদ্দিনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই সীমান্তের ৮০২ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলার এলাকায় চোরকারবারীর উদ্যেশ্যে যায় ওহিদুল ও তার সহযোগিরা। এসময় তারা ভারতের প্রায় দুই‘শ গজ অভ্যান্তরে প্রবেশে করলে কোচবিহার ১৪৩ জি ব্যাটালিয়নের নিউ কুচলীবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এতে অন্যান্যা চোরকারবারিরা অক্ষত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের ছোড়া গুলিতে আহত হয় ওহিদুল ইসলাম। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেয় সে। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বাউড়া থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য পাঠানো হয় তাকে।
এ ব্যাপারে জানতে চাইলে ৫১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই বাংলাদেশি বিএসএফের ছোঁড়া গুলি নাকি রাবার বুলেটে আহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় বিজিবির কোম্পানি কমান্ডারকে বিএসএফের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com