সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

লালমনিরহাট প্রতিনিধি॥
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পালিত হয়েছে। শতবর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পূনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয় র‌্যালীটি। এতে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই সহ¯্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের লোকজন অংশ নেয়।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে শতবর্ষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। এসময় সেখানে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিচারপতি ইকবাল কবির লিটন, পিএসসির(সরকারী কর্মকমিশন) সদস্য অধ্যাপক হামিদুল হক মন্টু ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক সিভিল সার্জন ডা. কাশেম আলী, সাংবাদিক একেএম মঈনুল হক, আব্দুর সুজন, আবু হাসনাত রানা প্রমূখ।
বিকেলে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ ও র‌্যাফেল ড্র শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সন্ধ্যার পরে আতঁশবাজির মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
ওই স্কুলের সাবেক ছাত্র ও সিনিয়র সাংবাদিক একেএম মঈনুল হক যুগান্তরকে বলেন, ‘লালমনিরহাট সরকারি স্কুলের শতবর্ষী অনুষ্ঠানের মিলন মেলার সারথী হতে পেরে খুবেই ভালো লাগছে। কারণ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা যারা দেশে ও বিদেশে রয়েছেন, তারাও তাদের পরিবারসহ অনুষ্ঠানে এসেছেন। অনেক বছর পর তাদেরকে কাছে পেয়ে সবাই খুব আনন্দিত বলে উল্লেখ করেন তিনি।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com