সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা হলরুমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার ও লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সামিউল আমিন। নির্বাচনে সহ সভাপতি পদে গোলাম মোস্তফা স্বপন, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন ও মোড়ল হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন, অতিরিক্ত সাধারন সম্পাদক পদে এ কে এম এরশাদ হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক পদে মোঃ সুমন খান, মোঃ আলী হাসান নয়ন, কোষাধ্যক্ষ পদে মোঃ শফিকুল ইসলাম নির্বাহী সদস্য পদে ফরহাদ আলম সুমন, আনিছুর রহমান লাডলা, মিসেস ফেরদৌসী রহমান বিউটি, মিসেস মোহসেনা বেগম মিনা, আরশাদ আলী, সিরাজুল হক খন্দকার, এ কে এম কামরুজ্জামান, আবু হানিফা বাবু, সামিউর রহমান, আশরাফ আলী মিঠু, এস এস মেহেদী হাসান সম্্রাট, মিজানুর রহমান, ফরিদ হাসান সবুজ, লরেন্স দাস লিটন, রজনী কান্ত রায়, তাওহীদুল ইসলাম সুমন, মাহমুদুর রহমান, মাহাতাব উদ্দিন রন্টু নির্বাচিত হন।
লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নব নির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন নির্বাচনে সহযোগীকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com