শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

লালমনিরহাটে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতায় সদর থানা চ্যাম্পিয়ান

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় পাটগ্রামকে ৫১-৪৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করেছে সদর থানা দল।

বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মজিদ আলী বিপিএম।

জেলা পুলিশ আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ৫টি থানা দল অংশ নেয়। ফাইনাল খেলার প্রথমার্ধে পাটগ্রাম থানা দল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত মাত্র ৪ পয়েন্টের ব্যবধানে হেরে যায়। পাটগ্রাম থানা দল ৪৭ পয়েন্ট অর্জন করলেও সদর থানা দল নিজেদের দখলে নেয় ৫১ পয়েন্ট।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে ট্রফি বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, লালমনিরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল হামিদ বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ লেলিন ও কাবাডি উপ-কমিটির সভাপতি একেএম এরশাদ হোসেন জাহাঙ্গীর প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com