বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

দোহারে অবৈধভাবে জ্বালানি ও গ্যাস মজুদের দায়ে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান

দোহারে অবৈধভাবে জ্বালানি ও গ্যাস মজুদের দায়ে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ

জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের অবৈধ মজুদ প্রতিরোধ এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রুখতে ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইদুল ইসলাম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, বাজারের কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল ও এলপিজি গ্যাস অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করছেন।

অভিযান চলাকালীন জয়পাড়া বাজারের আজাদ নামে এক ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করার অপরাধে হাতেনাতে ধরা হয়। ভোক্তা অধিকার আইন লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে অবৈধ মজুতকৃত মালামাল ন্যায্যমূল্যে দ্রুত বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। এ দিকে নবাবগঞ্জে মাঝির কান্দা হতে ২২শত লিটার ডিজেল জব্দ করে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com