শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে তিন বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোস্তাফিজার রহমান মোস্তাবকে (৩৮) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোস্তাফিজার রহমান মোস্তাব আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাগডোরা গ্রামের নজিয়ার রহমানের ছেলে।
লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, আইন শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মোস্তাফিজারের বিরুদ্ধে ২০১৪ সালে আদিতমারী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা(জিআর ২২৭/১৪) দায়ের করা হয়। ওই মামলায় মোস্তাফিজার রহমান মোস্তাবকে তিন বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। রায় ঘোষনার পর থেকে পলাতক থাকা মোস্তাফিজারকে গোপন সংবাদের ভিত্তিতে কালমাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।