শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

লালমনিরহাটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: ‎লালমনিরহাটে মাদক মামলায় খায়রুজ্জামান ওরফে খয়ের জামাল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

‎মঙ্গলবার (১২ আগস্ট) তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‎সাজাপ্রাপ্ত আসামি মেঃ খায়রুজ্জামান, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মৃত তছলিম উদ্দীনের ছেলে।

‎জানা যায়, গত ২৯ জুলাই ২০২৫ তারিখে লালমনিরহাট জেলা পুলিশের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাষ্ট্রপক্ষ আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়। মামলার রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

‎আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com