বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

লালমনিরহাটে ভুয়া পুলিশ অফিসার আটক

লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের পাটগ্রামে হাইওয়ে পুলিশ অফিসার পরিচয়ে চাঁদা আদায়ের সময় জনতার সহায়তায় অজয় কুমার রায় (৩৫) নামে স্থানীয় এক ভুয়া পুলিশ অফিসারকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারী শুক্রবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কবরস্থান বাজার এলাকায় পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায় করতে থাকে উপজেলার রসুলগঞ্জ গ্রামের সুমাংশু কুমার রায়ের ছেলে অজয় কুমার রায়। এসময় ট্রাক চালক ও স্থানীয় লোকজনকে হাইওয়ে পুলিশের অফিসার সম্বলিত পরিচয়পত্র দেখায় সে। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অজয়কে ভুয়া পরিচয়পত্রসহ আটক করে থানায় নিয়ে যায়।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, ভুয়া হাইওয়ে পুলিশ অফিসার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির নামে পুলিশের পরিচয়ে চাঁদা আদায় ও আইন শৃঙ্খলা ভঙ্গের দায়ে দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের দায়ের করা হয়েছে। শনিবার দুপুরের পর আদালতের মাধ্যমে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com