শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিদ্যালয়ের ভবন ধ্বসে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুরাতন ভবন ভাঙ্গতে গিয়ে মিলন মিয়া (২৬) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি পুরাতন ভবন ভাঙ্গতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত নির্মান শ্রমিক উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিন বালাপাড়া গ্রামের মৃত তালেব উদ্দিনের ছেলে।

হাসপাতাল ও স্থানীয়রা জানান, মহিষখোচা বহু মুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি পুরাতন ভবন ভেঙ্গে ফেলার কাজ নেন স্থানীয় এক ঠিকাদার। সেই ঠিকাদারের হয়ে ভবনটি ভাঙ্গার কাজে অনেকের সঙ্গে অংশ নেন নির্মান শ্রমিক মিলন মিয়া। ভবনের একটি অংশ ধ্বসে হঠাৎ করে শ্রমিক মিলন মিয়ার শরীরের উপর পড়লে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুস সালাম শেখ জানান, মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পাওয়ায় হাসপাতাল পৌছার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com