শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যগন বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে।
মঙ্গলবার (২ এপ্রিল) ভোরের দিকে অভিযান চালিয়ে লোহাকুচি বিওপি ও বালারহাট বিওপির সদস্যগণ এই মাদক গুলো উদ্ধার করেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সুত্র জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন লোহাকুচি বিওপি’র সীমান্ত পিলার ৯১৯/২-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোহাকুচি নামক এলাকা হতে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও বালারহাট বিওপি’র সীমান্ত পিলার ৯৩৩/৩-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজেরকুটি নামক এলাকা হতে ২১ কেজি ভারতীয় গাঁজা মাদক ব্যবসায়ীরা এই মাদকদ্রব্য গুলো ফেলে পালিয়ে যায়। পওে বিজিবি সদস্যরা মাদকদ্রব্য গুলো উদ্ধার কওে জব্দ তালিকা করেন। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৮৬ হাজার ৫শত পঞ্চাশ টাকা। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সব সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান অব্যাহত আছে বলেও সুত্রটি নিশ্চিত করেছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম, বিজিবিএম, পিবিজিএম বলেন, সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যদের মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে বিজিবি সদস্যগণ সীমান্তে টহল তৎপরতা আরো জোরদারসহ যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী মানুষকে অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবারী এবং আন্তঃ সীমান্ত অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সীমান্তবাসীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সাথে গণমাধ্যমের সক্রিয় ভুমিকা সীমান্তকে আরো নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।