শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

লালমনিরহাটে প্রতি পূজামন্ডপে ৫’শ কেজি জিআর চাল

লালমনিরহাট প্রতিনিধি॥ আসন্ন দুর্গাপুজা উৎযাপন করতে লালমনিরহাটের সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মন্ডপে ৫শত কেজি হারে জিআর চাল বরাদ্ধ দেয়া হয়েছে। ৫টি উপজেলা খাদ্য গুদাম থেকে এসব চাল বিতরন করা বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার এক আদেশে বলা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনবাসন কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার সুইচিং মং মারমা জানান, জেলার ৫টি উপজেলা ও দুইটি পৌরসভায় মোট ৪৪২টি পূজা মন্ডপে ভক্তদের আহার্য্য বাবদ ২২১ মেঃটন জিআর চাল উপ বরাদ্ধ দেয়া হয়েছে। বুধবার (১০ অক্টোবর) বিকেলে এক আদেশে সকল উপজেলা খাদ্য গুদাম থেকে প্রতিটি মন্ডপের বিপরীতে ৫’শ কেজি হারে বরাদ্ধ দেয়া চাল বিতরন করতে বলা হয়েছে।

তিনি আরো জানান, সদর উপজেলার ১৫২টি মন্ডপের জন্য ৭৬ মেঃটন, আদিতমারী উপজেলার ১০৯টির জন্য ৫৪.৫০০ মেঃটন, কালীগঞ্জে ৮৫টির জন্য ৪২.৫০০ মেঃটন, হাতীবান্ধা উপজেলার ৭০টির জন্য ৩৫ মেঃটন ও পাটগ্রাম উপজেলার ২৬টি মন্ডপের বিপরীতে ১৩ মেঃটন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। বরাদ্ধ সমুহ বৃহস্পতিবার সকাল থেকে সকল উপজেলা ত্রাণ ও পুনবাসন কার্যালয় মন্দির কমিটির কাছে বিতরন শুরু করা হয়েছে।

এ দিকে পূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে সর্বচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি মন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, পূজা পুর্ব ও পরবর্তি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসব মুখর পরিবেশে পূজা উৎযাপন করতে প্রতিটি মন্ডপে আনসার ও পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়াও পুলিশের মোবাইল টিম মাঠে কাজ করবে। সেই সাথে পুলিশ ও প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাদের মোবাইল টিমও মন্ডপ পরিদর্শন করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com