শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক নিশ্চিতকরনে ও শৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ বলেন, সড়ক নিরাপদ রাখার জন্য আমরা সকলেই একতাবদ্ধভাবে কাজ করলেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। অননুমোদিত ও ত্রুটিপুর্ণ, লাইসেন্সহিীন ও অনভিজ্ঞ ড্রাইভার যেমন দুর্ঘটনার জন্য দায়ী, তেমনিভাবে পথচারী এবং যাত্রীগনের অসচেতনতা। এজন্য আমাদের সকলে মিলেই পরিবর্তন আনতে হবে। তাই আমরা নিজে এবং অন্যকে বদলাতে সহায়তা করি। তবেই আমরা সড়ককে পরিপুর্ণভাবে নিরাপদ রাখতে পারবো।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়শ্রী রানী রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতিক, গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলার সকল সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
এ সময় গাড়ি চালকদের মাঝে সচেতনতা বাড়াতে স্কাউটস্ সদস্যরা লিফলেট বিতরণ ও হেটলাইটের উপরের অংশ কালো কালি দিয়ে ঢেকে দেন। মানববন্ধন চলাকালীন জেলা পুলিশের ট্রফিক সদস্যরা সরকারী আইন ও হেলমেট না পড়ার দায়ে প্রায় দেড়শ মামলা দায়ের করেন।