শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে জামায়াত-বিএনপির ২৮ নেতাকর্মী কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক জেলা ও দায়রা জজ কেএম মোস্তাকিনুর রহমান।

লালমনিরহাট আদালতের পুলিশ পরিদর্শক(কোর্ট ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত ২০১৭ সালের বিশেষ ট্রাইবুনালে নাশকতার অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা(১৩৭/১৭) দায়ের করা হয়। এ মামলায় ২৮ জন আসামী মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ২৮ জনেরই জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com