শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশে আমরা কেউ সংখ্যালঘু নই। সবাই মানুষ এটাই আমাদের সকলের পরিচয়। অসাম্প্রদায়িক চেতনায় আমরা সমাজকে এগিয়ে নিতে চাই। শুক্রবার বিকেলে নবাবগঞ্জের কলাকোপা পোদ্দার বাজারে দোহার নবাবগঞ্জের হিন্দু সম্প্রদায়ের দেয়া গণসংবর্ধণা অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এ কথা বলেন।
ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদারের সভাপতিত্বে ও প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খন্দকার আবু আশফাক এমপি।
এসময় আশফাক বলেন, দোহার নবাবগঞ্জের সকলের ধর্মের মানুষ একই ছাদের নিচে বাস করতে চাই। এখানে শুধু ধর্মীয় চেতনায় কাউকে মূল্যায়ন নয়, মানুষ হিসেবে দেখতে চাই। একটি সুন্দর দেশ ও সমাজ গঠনে জাতি ধর্ম বিভেদ করা যাবে না। নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কেউ যাতে আপনার সম্পত্তি দখল করতে না পারে। প্রতিবাদের ভাষা শিখতে হবে। আপনি এ সমাজেরই মানুষ। অন্যগ্রহ থেকে আসেননি। তাই ভয়ের কছিু নেই। আপনাদের পাশে আমি আছি থাকবো।
এসময় সাংসদ আবু আশফাক বলেন, স্বাধীনতার পর এবার নির্বাচনে হিন্দু ভাই বোনেরা যে ভাবে মুক্তিযোদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিয়েছে তা ছিল ইতিহাসে নজির বিহীন। আমরা এ ধারাকে অব্যাহত রাখতে চাই।
অনুষ্ঠানে দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রায় ৫ শতাধিক সনাতনী ধর্মের প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের দাবি জানালে এমপি বিষয়টি আমলে নেন। তিনি সংসদে দাবিটি তুলবেন বলেও জানান।
এতে উপস্থিত ছিলেন শিক্ষক সমর গোস্বামী, হিন্দু মহাজোটের উত্তম কুমার রায়, নিমাই বিশ্বাস, স্বপন তালুকদার, রাজন কুমার রাজবংশী, অনন্ত কুমার হালদার প্রমুখ।
একই দিনে দুপুরে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এসএসসি ৮২ ব্যাচের মহাসম্মিলনী অনুষ্ঠানে কলাকোপা প্যালেস পার্কে উপস্থিত হয়ে কুশল বিনিময় করেন। এ অনুষ্ঠানে সারা দেশের ৮২ বন্ধনের বন্ধুরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী সম্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮২ ব্যাচের মো. মেজবাহ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়েজ আল মামুন। আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানে স্মৃতিচারণ থেকে শুরু করে নৃত্য সংগীত আবৃতিসহ নানা সাংষ্কৃতিক পর্বের আয়োজন করা হয়। সারাদেশ থেকে প্রায় সহস্রাধিক বন্ধু এখানে অংশ নেয়।