শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

লালমনিরহাটে ছাত্রী গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী জাহেদুল ইসলাম (১৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার সিন্দুর্না বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মামলার অপর আসামী আয়নাল পলাতক রয়েছে। গ্রেফতারকৃত জাহেদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকার হোসেন ফকিরের ছেলে।

পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, বুধবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যার পর বাড়ীর পাশে এক মুদির দোকান থেকে সদাই কিনে ফিরছিল ওই স্কুল ছাত্রী। এমন সময় তার প্রতিবেশি হোসেন ফকিরের ছেলে জাহেদুল (১৬) ও তার খালাতো ভাই আয়নাল (২৮) মেয়েটির মুখ চেপে ধরে রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে তাকে জোরপুর্বক পালাক্রমে ধর্ষণ করে ওই ছাত্রীকে ফেলে পালিয়ে যায়। পরে ওই মেয়েটির গোংগানি শব্দে পথচারীরা তাকে উদ্ধার করে রাতেই হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে আশংকাজনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

এ ঘটনায় মেয়েটির মামা বাদী হয়ে হাতীবান্ধা থানায় জাহেদুল ইসলাম ও তার খালাতো ভাই আয়নাল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com