শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

লালমনিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাট শহরে এক সন্তানের জননী মাহমুদা খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

সোমবার (১৮ মার্চ) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের খুটামারা (এলজিইডি সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। মাহমুদা খাতুন আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার বেলাল হোসেনের মেয়ে এবং ঢাকায় কাপড় ব্যবসায়ী আনিছুর রহমানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চার মাস আগে মৃত মাহমুদার স্বামী আনিছুর রহমান ওই এলাকার শফিকুলের বাসা ভাড়া নেয়। গত ৭ দিন আগে ব্যবসার কাজে আনিছুর রহমান স্ত্রী সন্তানকে রেখে ঢাকায় যান। সোমবার বিকেলে তার স্কুল পড়ুয়া সন্তান আল মাহমুদ (৯) স্কুল থেকে এসে দড়জায় একাধিকবার ধাক্কা দিলেও ভিতর থেকে কোন সাড়া না পাওয়ায় বাড়ির মালিককে অবগত করে। পরে বাড়ির মালিক শফিকুল থানায় খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, এ ব্যাপারে মৃতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com